বই সংগ্রহ করা আমার প্রিয় একটি বিষয়। অবশ্য মার্ক-টোয়েনকে ফলো করে নয় :) কমপক্ষে ২ হাজারের উপরে বই হবে আমার কাছে। নীলক্ষেত, বাংলাবাজার থেকে শুরু করে বড় বড় বইয়ের দোকান কোনটাই বাদ দেইনি। কোন বইয়ের নাম মাথায় ঢুকে গেলে যেভাবেই হোক সংগ্রহ করেছি। পুরোনো বইয়ের মধ্য আলাদা একটি গন্ধ পাওয়া যায়! আর সেটা যদি হয় 'শ বছর আগের, তবেতো কথাই নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে এগুলো রাখার ভালো কোন উপায় খুঁজে পাচ্ছি না। বুক শেল্ফ ব্যবহার করার কথা একবার মাথায় এসেছিলো; কিন্তু রাখার জায়গা নেই। এখন চাকরী জড়িয়ে পড়ার পর বইগুলোর দিকে লক্ষ্য করা হচ্ছে না। বইগুলোর নিচের পাতাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে :( বড় যন্ত্রনার মধ্য আছি! :(